পিন্টারেস্টে বছরের শেষ তিন মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এখন থেকেই কী করা উচিত

পিন্টারেস্টে বছরের শেষ তিন মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এখন থেকেই কী করা উচিত

আপনি যদি পিন্টারেস্ট থেকে সিরিয়াসভাবে ট্রাফিক নিতে চান, তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবরকে সাধারণ দুইটা মাস হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে কোনো মোটিভেশনাল কারণ নেই। আসল কারণ হলো পিন্টারেস্টে মানুষ যেভাবে সার্চ করে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে।

আরো পড়ুন >> Payoneer ডলার লেনদেনে নতুন স্ক্যাম: যেভাবে প্রতারণার ফাঁদ চিনবেন।  

নভেম্বর এবং ডিসেম্বরে আপনি যে ট্রাফিক পেতে চান, তার প্রস্তুতি অনেক ক্ষেত্রেই সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে শুরু করতে হয় বা তারও আগে থেকে। কারণ পিন্টারেস্টে মানুষ সাধারণত কোনো ইভেন্ট শুরু হওয়ার দিন থেকে আইডিয়া খোঁজা শুরু করে না। তারা কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করে।

পিন্টারেস্টে বছরের শেষ তিন মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এখন থেকেই কী করা উচিত

Q4 Pinterest Strategy

ধরেন, একজন মানুষ ডিসেম্বরে ক্রিসমাস ডিনারের আয়োজন করবে। সে ২৪ ডিসেম্বর প্রথমবার পিন্টারেস্ট খুলে খাবারের আইডিয়া খুঁজবে, বিষয়টা এমন না। সে হয়তো অক্টোবরেই রেসিপি সেভ করছে, নভেম্বরে মেনু ঠিক করছে এবং ডিসেম্বরের শুরুতে কেনাকাটা করছে।

এই আচরণটা বুঝতে পারলে পিন্টারেস্টের সিজনাল ট্রাফিক নিয়ে আপনার চিন্তাভাবনা অনেকটাই বদলে যাবে।

পিন্টারেস্টে মানুষ বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি পরিকল্পনা করে

অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ঘটনা ঘটার সময় বা ঘটার পরে সেটি নিয়ে আলোচনা বাড়তে পারে। পিন্টারেস্টে অনেক ক্ষেত্রেই মানুষ ঘটনা ঘটার আগে আসে। কারণ এখানে মানুষ শুধু কনটেন্ট দেখতে আসে না, বরং ভবিষ্যতে কী করবে তার আইডিয়া সংগ্রহ করে।
ধরেন, একজন ব্যবহারকারী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিজের ছোট অ্যাপার্টমেন্ট সাজাতে চান। তিনি অক্টোবরেই এমন কিছু সার্চ করতে পারেন:
  • Small Apartment Christmas Decor Ideas
  • Christmas Decor Ideas for Renters
  • Budget Christmas Decor for Small Spaces

তিনি তখন কয়েকটি পিন সেভ করলেন। নভেম্বর মাসে প্রয়োজনীয় জিনিস কিনলেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই আইডিয়া ব্যবহার করে বাসা সাজালেন।

এখানে কাজটা ডিসেম্বর মাসে হয়েছে, কিন্তু পিন্টারেস্ট সার্চ শুরু হয়েছিল অক্টোবরেই। তাই সিজনাল কনটেন্টের ক্ষেত্রে ইভেন্টের তারিখের চেয়ে মানুষ কখন থেকে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করে, সেটা জানা বেশি গুরুত্বপূর্ণ।

ডিসেম্বরের ট্রাফিক চাইলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা যাবে না

ধরেন, আপনার একটি রেসিপি ওয়েবসাইট আছে এবং আপনি ১২ ডিসেম্বর একটি নতুন আর্টিকেল প্রকাশ করলেন।

Example:
  • 25 Easy Christmas Dinner Ideas
আর্টিকেলটি খুব ভালো হলেও আপনি কিছুটা দেরিতে মাঠে নামলেন। কারণ আপনার সম্ভাব্য রিডারদের একটা অংশ ইতিমধ্যে নিজেদের ক্রিসমাস মেনু ঠিক করে ফেলেছে। কেউ রেসিপি সেভ করেছে, কেউ কেনাকাটার তালিকা বানিয়েছে, আবার কেউ প্রয়োজনীয় জিনিসও কিনে ফেলেছে।
এর পাশাপাশি নতুন পিন প্রকাশ করার পর সেটি সঙ্গে সঙ্গে বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, এমন নিশ্চয়তা নেই। পিন্টারেস্টকে প্রথমে বুঝতে হয় পিনটি কী নিয়ে, কোন টপিকের সঙ্গে সম্পর্কিত এবং কোন ধরনের ব্যবহারকারীর কাছে সেটি দেখানো উচিত।
তারপর পিনের পারফরম্যান্স থেকে আরও সিগন্যাল পাওয়া যায়। যেমন:
  • মানুষ পিনটি দেখার পর ক্লিক করছে কি না
  • পিনটি সেভ করছে কি না
  • কোন ধরনের ব্যবহারকারী বেশি আগ্রহ দেখাচ্ছে
  • কোন সার্চ বা টপিকের সঙ্গে পিনটি বেশি মানানসই

এই পুরো প্রক্রিয়ার জন্য সময় দরকার। তাই ১২ ডিসেম্বর নতুন আর্টিকেল প্রকাশ করে ২০ ডিসেম্বরের মধ্যে বড় ট্রাফিক আশা করার চেয়ে সেপ্টেম্বর থেকেই সেই কনটেন্ট তৈরি করা অনেক বেশি বাস্তবসম্মত।

আরো পড়ুন >> অফিসে চাকরি করতে চান? ২০টি Excel Formula যা আপনার কাজের গতি ১০ গুণ বাড়িয়ে দেবে!  

সিজনাল কনটেন্ট মানেই শুধু খাবার, গিফট বা ডেকর না

অনেকে সিজনাল কনটেন্ট বললেই রেসিপি, গিফট, ক্রিসমাস ডেকর বা আউটফিটের কথা চিন্তা করেন। বাস্তবে বছরের শেষ সময়ের সুযোগ এর চেয়ে অনেক বড়।
আপনার নিশে যদি পরিবার, বাড়ি, অর্থ, ভ্রমণ, সৌন্দর্য, পোশাক, পরিকল্পনা, আয়োজন বা নতুন বছরের প্রস্তুতির কোনো অংশ থাকে, তাহলে আপনি সিজনাল কনটেন্ট বের করতে পারবেন।
অর্গানাইজেশন নিশ
  • Christmas Storage Ideas for Small Homes
  • Guest Room Organization Before the Holidays
  • Holiday Kitchen Organization Ideas
বাজেট নিশ
  • Christmas Budget Planner for Families
  • How to Save Money Before Christmas
  • Holiday Shopping Budget Tips
ট্রাভেল নিশ
  • Christmas Travel Packing List
  • Holiday Road Trip Checklist
  • Winter Vacation Packing Ideas
হেয়ার নিশ
  • Christmas Party Hairstyles for Short Hair
  • Easy Holiday Hairstyles for Busy Moms
  • New Year's Eve Hairstyles
আউটফিট নিশ
  • Christmas Dinner Outfit Ideas for Women
  • Casual Christmas Party Outfits
  • New Year's Eve Outfits for Women
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিওয়ার্ডের সঙ্গে শুধু “Christmas” যোগ করা না। আপনার অডিয়েন্স সিজনের সময় কোন নির্দিষ্ট সমস্যার সমাধান খুঁজবে, সেটা বের করতে হবে।
.
বড় কিওয়ার্ডের চেয়ে নির্দিষ্ট সমস্যা ধরার চেষ্টা করুন
ধরেন, আপনি একটি আর্টিকেল লিখলেন: Christmas Ideas
এই কিওয়ার্ডটা অনেক বড়। এখানে ব্যবহারকারী আসলে কী চাইছে সেটা বোঝা কঠিন। সে খাবার খুঁজছে, গিফট খুঁজছে, ডেকর খুঁজছে নাকি পার্টি আইডিয়া খুঁজছে, কিছুই পরিষ্কার না।
এর পরিবর্তে সমস্যা বা পরিস্থিতি নির্দিষ্ট করে কনটেন্ট করলে সার্চ ইনটেন্ট অনেক পরিষ্কার হয়।
Examples:
  • Christmas Gifts for Moms Who Have Everything
  • Make Ahead Christmas Breakfast Ideas
  • Christmas Decor Ideas for Small Apartments
  • Christmas Party Outfits for Women Over 40
  • Easy Christmas Desserts for Beginners

  • এখানে প্রতিটি সার্চের পেছনে আলাদা প্রয়োজন আছে। “Easy Christmas Desserts for Beginners” সার্চ করা মানুষটি শুধু ক্রিসমাস নিয়ে ছবি দেখতে আসেনি। সে এমন ডেজার্ট খুঁজছে যা সে নিজে সহজে বানাতে পারবে।

    এই ধরনের টপিকের বড় সুবিধা হলো আপনি অডিয়েন্সের সমস্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। ফলে আর্টিকেল, পিন ডিজাইন এবং পিন টাইটেল, সবকিছু সেই সমস্যা ঘিরে তৈরি করা যায়।

    বছরের শেষ দিকে একই ট্রাফিক থেকেও বেশি আয় হতে পারে

    চতুর্থ কোয়ার্টার শুধু ট্রাফিকের জন্য গুরুত্বপূর্ণ না। ওয়েবসাইটে ডিসপ্লে অ্যাড থাকলে এই সময়ের ট্রাফিক আর্থিকভাবেও বেশি মূল্যবান হতে পারে।

    বছরের শেষ দিকে অনেক কোম্পানি তাদের বিজ্ঞাপনের বাজেট বাড়ায়। ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, ক্রিসমাস কেনাকাটা এবং বছরের শেষ দিকের বিক্রি ধরতে বিজ্ঞাপনদাতারা বেশি খরচ করে।

    ফলে এডের জন্য কম্পিটিশন বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে পাবলিশারদের প্রতি হাজার ভিজিটরের আর্নও বাড়তে পারে।

    একটা সহজ উদাহরণ ধরি। ফেব্রুয়ারি মাসে আপনার ওয়েবসাইটে এক হাজার ভিজিটর এসেছে। নভেম্বরেও এক হাজার ভিজিটর এসেছে। দুই মাসে ট্রাফিক সমান হলেও আর্ন সমান হওয়া বাধ্যতামূলক না।

এখানে চতুর্থ কোয়ার্টারে দুইটা সুবিধা একসঙ্গে কাজ করতে পারে:
  1. সিজনাল সার্চ বাড়ার কারণে ট্রাফিক বাড়তে পারে।
  2. বিজ্ঞাপনের চাহিদা বাড়ার কারণে সেই ট্রাফিকের মূল্যও বাড়তে পারে।
এই কারণে নভেম্বর এবং ডিসেম্বরের ভালো ট্রাফিক একজন পাবলিশারের জন্য বছরের অন্য সময়ের একই পরিমাণ ট্রাফিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
.
তাহলে এখন কী করা উচিত?
অনেকে এই জায়গায় এসে প্রথম সিদ্ধান্ত নেন, “এখন থেকে বেশি করে ক্রিসমাস পিন বানাব তারপর আর্টিকেল লিখে সেটার লিংক এড করব।”
আর্টিকেল ছাড়া আপনার পিন কাজের না। যে পেজে মানুষকে পাঠাবেন সেটাই যদি এখনও তৈরি না থাকে, তাহলে সুন্দর পিন বানিয়ে তেমন লাভ নেই।
ধরেন, আপনার সামনে ছয় সপ্তাহ আছে। প্রথমে ছয় সপ্তাহের প্রয়োজনীয় সিজনাল আর্টিকেলগুলো প্রকাশ করুন। তারপর প্রতিটি আর্টিকেলের জন্য ধাপে ধাপে একাধিক পিন তৈরি করুন।
সহজভাবে বললে: Article First → Pins Second → Distribution Over Time
.
একটা আর্টিকেলের জন্য শুধু একটা পিন বানাবেন না
ধরেন, আপনি আউটফিট নিশে এই আর্টিকেল প্রকাশ করলেন: 20 Christmas Dinner Outfit Ideas for Women
অনেকে এই আর্টিকেলের জন্য একটি পিন বানিয়ে পরের আর্টিকেলে চলে যাবেন। এতে আপনি একটা ভালো পেজকে খুব কম সুযোগ দিচ্ছেন।
একই আর্টিকেলের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটি পিন বানানো যেতে পারে।
  • Example 1: 20 Christmas Dinner Outfit Ideas for Women
  • Example 2: Not Sure What to Wear to Christmas Dinner? Try These 20 Looks
  • Example 3: 20 Classy Christmas Dinner Outfits Worth Saving
  • Example 4: Christmas Dinner Outfit Ideas for a Cozy Family Night
চারটি পিনই একই আর্টিকেলে যেতে পারে। কিন্তু তাদের ছবি, টেক্সট ওভারলে, টাইটেল এবং অ্যাঙ্গেল আলাদা।
একজন ব্যবহারকারী “Christmas Dinner Outfit Ideas” টাইপের সরাসরি টাইটেলে ক্লিক করতে পারে। অন্য একজন “Not Sure What to Wear...” ধরনের সমস্যা-কেন্দ্রিক টাইটেলে বেশি আগ্রহ দেখাতে পারে।
আপনি আগে থেকে জানেন না কোন অ্যাঙ্গেল ভালো করবে। একাধিক পিন ব্যবহার করলে পিন্টারেস্ট এবং ব্যবহারকারী - দুই জায়গাতেই কনটেন্টকে পরীক্ষা করার বেশি সুযোগ পাওয়া যায়।
.
সব পিন একই দিনে প্রকাশ করার দরকার নেই
ধরেন, একটা আর্টিকেলের জন্য পাঁচটি আলাদা পিন তৈরি করলেন। এখন পাঁচটিই একই দিনে প্রকাশ করলে আপনার সব পরীক্ষা একই সময়ের মধ্যে হয়ে গেল। (এভাবে কররা যায়, এটা প্রব্লেম না)
এর পরিবর্তে এগুলো সময়ের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।
উদাহরণ হিসেবে:
  • প্রথম সপ্তাহে প্রথম ডিজাইন
  • দ্বিতীয় সপ্তাহে অন্য ছবি
  • তৃতীয় সপ্তাহে সমস্যা-কেন্দ্রিক টাইটেল
  • চতুর্থ সপ্তাহে অন্য ভিজ্যুয়াল
  • পরে প্রয়োজন হলে আরেকটি নতুন অ্যাঙ্গেল
এভাবে করার সুবিধা হলো একই আর্টিকেল কয়েক সপ্তাহ ধরে নতুন নতুনভাবে অডিয়েন্সের সামনে যেতে পারে। একই সঙ্গে আপনি দেখতে পারবেন কোন ধরনের ছবি, টাইটেল বা অ্যাঙ্গেল তুলনামূলক ভালো কাজ করছে।
এখানে উদ্দেশ্য অযথা একই লিংক বারবার দেয়া না। প্রতিবার ব্যবহারকারীকে নতুনভাবে কনটেন্টটি দেখানোর কারণ থাকতে হবে।
.
পুরনো সিজনাল আর্টিকেল কি এখনও কাজে লাগে?
অবশ্যই লাগে। তবে পুরনো ধারণা অনুযায়ী, একবার একটা সিজনাল আর্টিকেল এবং পিন বানিয়ে রাখলেই সেটা প্রতি বছর নিজে নিজে একই রকম ট্রাফিক এনে দেবে, এভাবে চিন্তা করা ঠিক হবে না।
ধরেন, ২০২৫ সালে আপনার এই আর্টিকেলটি ছিল: 30 Christmas Cookie Ideas
২০২৬ সালে নতুন করে একই বিষয় নিয়ে একদম শুরু থেকে আর্টিকেল লেখার আগে পুরনো পেজটি দেখুন। এখনও প্রাসঙ্গিক হলে আপনি সেটি আপডেট করতে পারেন।
আপডেটের সময় কয়েকটা কাজ করা যেতে পারে:
  • পুরনো বা দুর্বল তথ্য পরিবর্তন করা
  • নতুন আইডিয়া যোগ করা
  • প্রয়োজন হলে নতুন ছবি যোগ করা
  • টাইটেল আরও ভালো করা
  • নতুন পিন ডিজাইন করা
  • নতুন পিন টাইটেল পরীক্ষা করা
অর্থাৎ পুরনো আর্টিকেল আপনাকে একটা হেড স্টার্ট দেয়। আপনাকে প্রতি বছর শূন্য থেকে শুরু করতে হয় না।
তবে পুরনো আর্টিকেল আছে বলে নতুন কনটেন্ট না বানালেও চলবে, এমন না।
.
ফ্রেশ পিন মানে শুধু নতুন লিংক না
এখানে একটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে। ফ্রেশ পিন মানেই প্রতিবার নতুন আর্টিকেলের লিংক দিতে হবে, বিষয়টা এমন না।
একই পুরনো আর্টিকেলের জন্য নতুন ছবি, নতুন ডিজাইন এবং নতুন টেক্সট ওভারলে তৈরি করা যায়।
ধরেন, গত বছর আপনার পিন ছিল: 20 Cozy Christmas Living Room Ideas
এই বছর একই আর্টিকেলের জন্য সম্পূর্ণ নতুন ছবি দিয়ে আরেকটি পিন বানালেন:
  • Small Living Room? Try These 20 Christmas Decor Ideas
এখানে আর্টিকেল একই। কিন্তু দ্বিতীয় পিনটি অন্য একটা সমস্যা এবং অন্য একটা অ্যাঙ্গেল ধরছে।
প্রথমটা সাধারণ ক্রিসমাস লিভিং রুম আইডিয়া খুঁজছে এমন মানুষের জন্য কাজ করতে পারে। দ্বিতীয়টা ছোট লিভিং রুম নিয়ে সমস্যায় থাকা মানুষের কাছে বেশি আকর্ষণীয় হতে পারে।
এ কারণেই পুরনো ভালো আর্টিকেলের জন্য নতুন পিন বানানো গুরুত্বপূর্ণ।
.
শুধু পুরনো আর্টিকেল আপডেট করলেও হবে না
প্রতি বছর কিছু নতুন টপিক তৈরি করারও দরকার আছে। কারণ মানুষের সার্চের ধরন, ট্রেন্ড, স্টাইল এবং সমস্যার ধরন বদলায়।
ধরেন, গত বছর আপনার একটি বড় আর্টিকেল ছিল:
  • Christmas Decor Ideas
এ বছর আপনি এর পাশাপাশি আরও নির্দিষ্ট কিছু কনটেন্ট করতে পারেন।
Examples:
  • Neutral Christmas Decor Ideas
  • Christmas Decor for Small Apartments
  • Christmas Decor Ideas for Renters
  • Minimal Christmas Decor Ideas
এখানে পুরনো আর্টিকেল বাদ যাচ্ছে না। বরং সেটার পাশে আরও নির্দিষ্ট নতুন কনটেন্ট যোগ হচ্ছে।
কয়েক বছর এভাবে কাজ করলে আপনার ওয়েবসাইটে একটা বড় সিজনাল কনটেন্ট লাইব্রেরি তৈরি হবে। তখন নতুন বছর শুরু করার সময় আপনি আগের বছরের দশ বা বিশটা আর্টিকেল নিয়ে বসে থাকবেন, একেবারে খালি ওয়েবসাইট নিয়ে না।
.
২৫ ডিসেম্বরের পরে সুযোগ শেষ হয়ে যায় না
আরেকটা বড় ভুল হলো ক্রিসমাস শেষ হলেই সিজনাল পরিকল্পনা বন্ধ করে দেয়া। ২৫ ডিসেম্বরের পর মানুষের আগ্রহের ধরন বদলায়, কিন্তু পিন্টারেস্ট ব্যবহার বন্ধ হয়ে যায় না।
বছরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির শুরুতে মানুষ নতুন ধরনের সমস্যা নিয়ে সার্চ করতে শুরু করে। কেউ বাসা আবার গুছাতে চায়, কেউ নতুন বছরের বাজেট বানাতে চায়, কেউ খাবারের রুটিন ঠিক করতে চায়, আবার কেউ নতুন হেয়ারকাট বা নতুন স্টাইল নিয়ে চিন্তা করতে শুরু করে।
এই সময়ের কিছু কনটেন্ট হতে পারে:
Examples:
  • January Home Reset Checklist।
  • New Year Budget Planner
  • Easy Meal Prep Ideas for January
  • Hairstyles to Try in the New Year
  • Closet Organization Ideas for the New Year
  • New Year Outfit Refresh
এই কনটেন্টগুলোর একটা বড় সুবিধা হলো সবাই যখন ক্রিসমাসের দিকে ব্যস্ত, তখন জানুয়ারির কনটেন্ট অনেক সময় তুলনামূলক কম গুরুত্ব পায়। আপনি যদি আগে থেকেই এগুলো তৈরি করেন, জানুয়ারি আসার সময় নতুন করে সবকিছু শুরু করতে হবে না।
.
জানুয়ারির কনটেন্ট ডিসেম্বরের শেষে লিখতে বসবেন না
ধরেন, সেপ্টেম্বর এবং অক্টোবর পুরো সময় আপনি শুধু ক্রিসমাস কনটেন্ট নিয়ে কাজ করলেন। তারপর ২৮ ডিসেম্বর মনে হলো, এখন তো জানুয়ারির কনটেন্ট লাগবে।
সেখানেই সমস্যা।
১ জানুয়ারি থেকে মানুষ “New Year”, “Reset”, “Organization”, “Budget”, “Meal Prep” বা নতুন স্টাইলের আইডিয়া খোঁজা শুরু করলে আপনার আর্টিকেল তখন মাত্র কয়েক দিন পুরনো থাকবে।
এর পরিবর্তে অক্টোবরের শেষ বা নভেম্বর থেকেই জানুয়ারির গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো তৈরি করে রাখতে পারেন। এতে সেগুলোর হাতে সময় থাকবে এবং আপনি ডিসেম্বরের শেষে তাড়াহুড়া থেকে বাঁচবেন।
.
চতুর্থ কোয়ার্টারে তিনটা ভুল এড়িয়ে চলুন
১. সিজনের জন্য পুরনো বোর্ডের পুরো পরিচয় বদলে ফেলা
ধরেন, আপনার অনেক দিন ধরে একটি বোর্ড আছে: Fall Outfits for Women
ক্রিসমাস আসছে দেখে সেটার নাম পরিবর্তন করে দিলেন: Christmas Outfits
শুধু সিজনের কারণে এমন পরিবর্তন করা ভালো নাও হতে পারে। একটা বোর্ড দীর্ঘদিন ধরে নির্দিষ্ট টপিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে। একেবারে অন্য টপিকে নিয়ে গেলে সেই টপিক সিগন্যাল দুর্বল হতে পারে।
ক্রিসমাস আউটফিট নিয়ে পর্যাপ্ত কনটেন্ট থাকলে প্রয়োজন অনুযায়ী আলাদা প্রাসঙ্গিক বোর্ড তৈরি করা যেতে পারে।
.
২. হঠাৎ পিনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয়া
আপনি যদি কয়েক মাস ধরে প্রতিদিন পাঁচটি পিন প্রকাশ করেন, নভেম্বর আসার পর হঠাৎ প্রতিদিন চল্লিশটি পিন দেয়া শুরু করার দরকার নেই।
সিজন এসেছে বলে পরিমাণ কয়েক গুণ বাড়ানো মানেই কয়েক গুণ ট্রাফিক হবে না। বরং আপনার কাছে যদি বেশি কনটেন্ট থাকে, ধীরে এবং পরিকল্পনা অনুযায়ী প্রকাশের পরিমাণ বাড়ানো যায়।
মূল ফোকাস হওয়া উচিত:
  • ভালো আর্টিকেল
  • প্রাসঙ্গিক কিওয়ার্ড
  • নতুন ভিজ্যুয়াল
  • ভিন্ন অ্যাঙ্গেল
  • নিয়মিত প্রকাশ
  • পারফরম্যান্স দেখে পরের সিদ্ধান্ত নেয়া
শুধু বেশি পিন আপলোড করাকে স্ট্র্যাটেজি ভাবলে সমস্যা হবে।
.
৩. গত বছরের একই গ্রাফিক আবার দিয়ে দেয়া
গত বছরের কোনো পিন ভালো পারফর্ম করেছিল বলে এ বছর একই ছবি, একই টেক্সট এবং একই ডিজাইন আবার ব্যবহার করলেই একই ফল পাওয়া যাবে, এমনটা ধরে নেয়া ঠিক না।
পুরনো ভালো আর্টিকেল ব্যবহার করুন। কিন্তু নতুন ছবি বানান, নতুন অ্যাঙ্গেল পরীক্ষা করুন এবং দরকার হলে আর্টিকেল আপডেট করুন।
পুরনো ডেটা আপনাকে বলে দিতে পারে কোন বিষয় কাজ করেছিল।
কিন্তু এ বছরের কনটেন্টকে এ বছরের অডিয়েন্সের সামনে নতুনভাবে উপস্থাপন করা ভালো।
.
নিজের নিশের সিজনাল টপিক বের করবেন কীভাবে?
এটার জন্য শুরুতেই বড় কিওয়ার্ড টুল নিয়ে বসার দরকার নেই। প্রথমে আপনার অডিয়েন্সের সমস্যা চিন্তা করুন।
নিজেকে একটা প্রশ্ন করুন:
“নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে আমার অডিয়েন্সের কী কী নতুন সমস্যা, প্রয়োজন বা পরিকল্পনা তৈরি হবে?”
ধরেন, আপনার নিশ আউটফিট। তাহলে কয়েকটা পরিস্থিতি খুব সহজেই পাওয়া যায়:
  • ক্রিসমাস ডিনারে কী পরবে?
  • অফিস ক্রিসমাস পার্টিতে কী পরবে?
  • ফ্যামিলি ছবির জন্য কী পরবে?
  • শীতের ডেট নাইটে কী পরবে?
  • নিউ ইয়ার পার্টিতে কী পরবে?
এখন এগুলো থেকে টপিক তৈরি করুন।
Examples:
  • Christmas Dinner Outfits for Women।
  • Office Christmas Party Outfit Ideas
  • Christmas Family Photo Outfit Ideas
  • Winter Date Night Outfits
  • New Year's Eve Outfits for Women
এভাবে প্রথমে সমস্যা বের করলে পরে কিওয়ার্ড খুঁজে পাওয়া অনেক সহজ হয়।
.
রেসিপি নিশে একই পদ্ধতি কীভাবে ব্যবহার করবেন?
“Christmas Recipes” দিয়ে শুরু না করে মানুষ ক্রিসমাসে রান্না নিয়ে কী সমস্যায় পড়ে সেটা ভাবুন।
কেউ আগের দিন রান্না করে রাখতে চায়। কেউ ছোট পরিবারের জন্য রান্না করছে। কেউ প্রথমবার ক্রিসমাস ডিনার বানাবে। আবার কেউ কম বাজেটে আয়োজন করতে চায়।
সেখান থেকে এমন টপিক বের হতে পারে:
  • Make Ahead Christmas Breakfast Ideas
  • Easy Christmas Dinner for a Small Family
  • Christmas Desserts for Beginners
  • Christmas Appetizers for a Crowd
  • Christmas Dinner Ideas on a Budget
  • Last Minute Christmas Desserts
এখন প্রতিটি আর্টিকেলের অডিয়েন্স এবং সমস্যা আলাদা। ফলে পিনের টাইটেল এবং ভিজ্যুয়ালও অনেক নির্দিষ্টভাবে তৈরি করা যায়।
.
আগামী কয়েক সপ্তাহের কাজ কীভাবে সাজাবেন?
সবকিছু একসঙ্গে করার চেষ্টা না করে চার ধাপে কাজ করতে পারেন।
ধাপ ১: পনেরোটি সিজনাল সমস্যা বের করুন
আপনার অডিয়েন্স নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে কী কী নিয়ে সার্চ করতে পারে, তার অন্তত পনেরোটি সমস্যা বা পরিস্থিতি লিখুন। শুরুতেই শুধু কিওয়ার্ডের সার্চ ভলিউম নিয়ে চিন্তা করবেন না।
ধাপ ২: কোন টপিক আগে সার্চ হয় সেটা বের করুন
সব সিজনাল টপিক একই সময়ে পিক করে না। ডেকর, গিফট এবং ট্রাভেল প্ল্যানিংয়ের মতো বিষয় মানুষ অনেক আগে খুঁজতে পারে। অন্যদিকে “Last Minute Christmas Desserts” ধরনের কনটেন্ট তুলনামূলক পরে সার্চ হতে পারে।
তাই যেটার সার্চ আগে শুরু হওয়ার সম্ভাবনা বেশি, সেই আর্টিকেল আগে প্রকাশ করুন।
ধাপ ৩: প্রতিটি আর্টিকেলের জন্য কয়েকটি ভিন্ন পিন তৈরি করুন
একই ডিজাইনের সামান্য পরিবর্তন করে পাঁচটি পিন বানানোর দরকার নেই। ছবির ধরন, টেক্সট ওভারলে এবং টাইটেল অ্যাঙ্গেল বদলান।
একটা সরাসরি কিওয়ার্ড টাইটেল হতে পারে। একটা সমস্যা-কেন্দ্রিক হতে পারে। আরেকটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করতে পারে।
ধাপ ৪: ক্রিসমাসের পাশাপাশি জানুয়ারির কনটেন্টও তৈরি করুন
সব সময় ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাস নিয়েই ব্যস্ত থাকলে জানুয়ারিতে আবার পিছিয়ে যাবেন। তাই বছরের শেষ কয়েক সপ্তাহের পরিকল্পনার মধ্যেই নিউ ইয়ার এবং জানুয়ারি টপিক রাখুন।
.
একেবারে নতুন পিন্টারেস্ট অ্যাকাউন্ট হলে কী হবে?
এখানে বাস্তবসম্মত আশা রাখা জরুরি। আজ নতুন অ্যাকাউন্ট খুলে কয়েকটা ক্রিসমাস আর্টিকেল প্রকাশ করলেই আগামী মাসে বড় ট্রাফিক আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে পিন্টারেস্টকে আপনার টপিক বুঝতে সময় লাগে। পর্যাপ্ত কনটেন্ট, নিয়মিত পাব্লিশ এবং ব্যবহারকারীর প্রতিক্রিয়া থেকে ধীরে ধীরে সিগন্যাল তৈরি হয়।
তাই সিজনাল কনটেন্টকে কোনো শর্টকাট হিসেবে দেখা উচিত না। বরং এটাকে একটা সুযোগ হিসেবে দেখুন।
আপনার অ্যাকাউন্ট যদি কয়েক মাস ধরে কাজ করে এবং ইতিমধ্যে কিছু ডিস্ট্রিবিউশন পেয়ে থাকে, তাহলে চতুর্থ কোয়ার্টার সেই গ্রোথকে আরও বাড়াতে সাহায্য করতে পারে। আর অ্যাকাউন্ট নতুন হলেও এ বছর তৈরি করা ভালো আর্টিকেলগুলো পরের সিজনে আবার কাজে লাগতে পারে।
.
সো…
বছরের শেষ তিন মাসকে শুধু বেশি পিন প্রকাশ করার সময় হিসেবে দেখলে এই সময়ের আসল সুযোগটা মিস হতে পারে। ভালো পরিকল্পনা হলো আগে বুঝে নেয়া আপনার অডিয়েন্স সামনে কোন সমস্যাগুলোর সমাধান খুঁজবে, সেই টপিকের আর্টিকেল আগে প্রকাশ করা এবং পরে প্রতিটি আর্টিকেলকে একাধিক নতুন পিন দিয়ে ধাপে ধাপে ডিস্ট্রিবিউট করা।
পুরনো ভালো সিজনাল আর্টিকেল থাকলে সেগুলো আপডেট করুন এবং নতুন ভিজ্যুয়াল দিয়ে আবার ব্যবহার করুন। পাশাপাশি প্রতি বছর নতুন কিছু নির্দিষ্ট টপিকও যোগ করুন, যাতে আপনার সিজনাল কনটেন্ট লাইব্রেরি ধীরে ধীরে বড় হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজন শুরু হওয়ার জন্য অপেক্ষা না করা। পিন্টারেস্টে আপনি যে ট্রাফিক নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে চান, তার ভিত্তি অনেক সময় কয়েক মাস আগেই তৈরি করতে হয়।